রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো:-

 

রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু এবং বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে এই দুর্ঘটনার পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
 

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক, মামনুল ইসলাম সমকালকে জানান, শনিবার দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিল, অন্যদিকে একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল। এসময় বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধুমকেতু ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, যার ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে, অন্য লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
 

তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। উদ্ধার অভিযান শুরু হলে প্রায় ৪০ মিনিট সময় লাগবে বগিটি উদ্ধার করতে।
 

রাজশাহী রেলের স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, দুটি ট্রেনই খালি ছিল এবং কোনো যাত্রী ছিল না, তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে, রিলিফ ট্রেন আসার আগে, বিকেল ৪টা নাগাদ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলতে কিছুটা বিলম্ব হতে পারে।