সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জোবাইদা রহমানের আপিলের রায় বুধবার ঘোষণা করবে হাইকোর্ট

জোবাইদা রহমানের আপিলের রায় বুধবার ঘোষণা করবে হাইকোর্ট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
 

আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল এবং আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী আসিফ হাসান।
 

এর আগে, আপিল দায়ের করতে বিলম্ব হওয়ায় জোবাইদা রহমান ৫৮৭ দিনের সময়সীমা মওকুফ চেয়ে আবেদন করেন। গত ১৩ মে হাইকোর্ট তার এ আবেদন মঞ্জুর করে। পরদিন তিনি মূল আপিল দায়ের করেন এবং একইসঙ্গে হাইকোর্ট থেকে জামিনও পান। এরপর ২২ মে ও ২৭ মে (সোমবার) তার আপিলের ওপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়।
 

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমান, ডা. জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার প্রায় ১৬ বছর পর, ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত রায় ঘোষণা করেন। এতে তারেক রহমানকে ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 

তবে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে, ২০২৩ সালের ২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বছরের জন্য তার সাজা স্থগিত করে। দীর্ঘ ১৭ বছর পর ২০২৪ সালের ৬ মে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেশে ফেরেন জোবাইদা রহমান। উল্লেখ্য, তিনি ২০০৮ সালে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই অবস্থান করছিলেন।