সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফলাফল মধ্য মে মাসের মাঝামাঝি সময়ের আগে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশটির এক নির্বাচন কর্মকর্তা। গত সপ্তাহান্তে বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়া ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

পেরুর সর্বোচ্চ নির্বাচনী বিচারিক কর্তৃপক্ষ ন্যাশনাল জুরি অব ইলেকশনসের (জেএনই) মহাসচিব ইয়েসিকা ক্লাভিহো রেডিও আরপিপিকে বলেন, রানঅফে (দ্বিতীয় দফার ভোট) কারা যাবেন তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল আমরা মে মাসের মাঝামাঝি নাগাদ পাব বলে আশা করছি।

গত রোববারের নির্বাচনে ৯৩.৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরি ১৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। 

শীর্ষ দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় স্থানের জন্য বামপন্থী রবার্তো সানচেজ ও চরম ডানপন্থী রাফায়েল লোপেজ আলিয়াগার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সানচেজ পেয়েছেন ১২ শতাংশ এবং আলিয়াগা পেয়েছেন ১১ দশমিক ৯ শতাংশ ভোট।

শনিবার দুজনের মধ্যে ব্যবধান সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০০ ভোটে।

ক্লাভিজো জানান, ১৫ হাজারেরও বেশি বিতর্কিত ব্যালট পর্যালোচনার কারণে ভোটগণনা ধীরগতিতে চলছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত এবং বাকিগুলো আইনসভা নির্বাচন সংশ্লিষ্ট।

রাজধানী লিমার সাবেক মেয়র লোপেজ আলিয়াগা ভোট গণনার এই দীর্ঘসূত্রিতার কঠোর সমালোচনা করেছেন। তিনি কোনো প্রমাণ ছাড়াই ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানান।

তিনি তার দল পপুলার রিনিউয়াল পার্টির সমর্থকদের রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ারও আহ্বান জানান।

অন্যদিকে, রবার্তো সানচেজও নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই গুরুতর সাংগঠনিক সমস্যাগুলো তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’

দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা মধ্য দিয়ে যাওয়া আন্দিজ পর্বতমালা অঞ্চলের রাষ্ট্রটিতে রেকর্ড ৩৫ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে, দেশটির শেষ আটজন প্রেসিডেন্টের মধ্যে চারজনকেই কংগ্রেস অভিশংসন করেছে।

নির্বাচনী সামগ্রী সরবরাহে বিলম্বের কারণে কর্তৃপক্ষ লিমার কিছু অংশে সোমবার পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়াতে বাধ্য হয়।

তবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন নির্বাচনটিকে সামগ্রিকভাবে সুষ্ঠু বলে ঘোষণা করেছে।

এদিকে শুক্রবার সরকারি কৌঁসুলিরা ভোট আয়োজনকারী সংস্থা ন্যাশনাল অফিস অব ইলেক্টোরাল প্রসেসেসের (ওএনপিই) একটি গুদামে অভিযান পরিচালনা করেন। ভোটাধিকার লঙ্ঘনের অভিযোগে চারজন কর্মকর্তার বিরুদ্ধে জেএনইতে অভিযোগ দায়ের করা হয়েছে।