বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তেলের দাম বৃদ্ধির কারণ জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

তেলের দাম বৃদ্ধির কারণ জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও রেল এবং নৌপরিবহন উপদেষ্টা শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে মূলত পাচার রোধ ও ভর্তুকি কমানোর উদ্দেশ্যে, আন্তর্জাতিক চাপের কারণে নয়। তিনি জানান, বিশ্ববাজারে তেলের দাম কমলে আলাদা কোনো বৈঠক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাস ভাড়া কমে যাবে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে নৌপরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, তেলের দাম ওঠানামার সঙ্গে ভাড়া নির্ধারণের একটি নির্ধারিত ফর্মুলা রয়েছে, সেই অনুযায়ীই ভবিষ্যতে সমন্বয় করা হবে।

সম্প্রতি জ্বালানি সংকটের কারণে গত রোববার লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়। এরপর বাস মালিকদের সঙ্গে আলোচনা করে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়।

এছাড়া তিনি ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান।

অন্যদিকে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানান, নগর ব্যবস্থাপনায় হকারদের জন্য ছয়টি নির্দিষ্ট স্থানে পাইলট প্রকল্প চালু করা হবে। সেখানে রেজিস্ট্রেশন ও কিউআর কোডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে নির্দিষ্ট ফি’র বিনিময়ে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, এসব স্থানে স্থায়ী অবকাঠামো থাকবে না; নির্দিষ্ট ট্রলিতে করে আসতে হবে এবং দিন শেষে সেটি সরিয়ে নিতে হবে।