সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১৪ মার্চ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১৪ মার্চ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের পরীক্ষার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আজ বুধবার (১৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবর রহমান তুহিন এ তথ্য জানান।


মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা। জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি এই তিন বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২২ জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ২০ হাজার ৬৪৭ জন। তিনিটি ধাপে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। লিখত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগের সুপরিশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৯ হাজার ৩৩৭ জন।