মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (বয়স আনুমানিক ৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে স্থানীয় বিএম কলেজের পাশে একটি জালা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
 

এর আগে একই উপজেলায় গত ১৯ জানুয়ারি স্কুলছাত্র অনয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরই মধ্যে আবারও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

পুলিশ জানায়, সকালে এলাকার লোকজন চলাচল করার সময় বিএম কলেজের পাশে জালা খেতে একটি মানুষের মতো কিছু পড়ে থাকতে দেখে। তারা কাছে গিয়ে দেখতে পায় একজন পুরুষের মরদেহ। খবর পেয়ে আশপাশের শত শত মানুষ সেখানে ভিড় করে। পরে পুলিশে খবর দেওয়া হলে, সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

ওসি মীর মাহাবুবুর রহমান জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং স্থানীয়রা মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাকে হত্যা করে মরদেহ জালা খেতে ফেলে রেখে চলে যায়।