বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২০:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তালায় দুই শিশুকন্যাকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

তালায় দুই শিশুকন্যাকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় মামলা দায়ের হয়েছে।

 

বুধবার সন্ধ্যায় অভিযুক্ত পারভেজ বিশ্বাসের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। পারভেজ আক্তারুল বিশ্বাসের ছেলে।  

 

জানা যায়, কিছুদিন ধরে প্রতিবেশীদের দুই শিশুকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

 

৫ বছর বয়সী শিশুর মা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার মেয়ের ওপর একই ধরনের নির্যাতনের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বুধবার ৬ বছর বয়সী শিশুর ঘটনা জানাজানি হলে সে মায়ের কাছে সব খুলে বলে। উভয় শিশুই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।

 

রফিকুল বিশ্বাস (এক শিশুর বাবা) বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন।

 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামি পারভেজ বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।