শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ, হুমকিতে কৃষি উৎপাদন

মাদারগঞ্জে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ, হুমকিতে কৃষি উৎপাদন

মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি কৃষি জমি থেকে অবাধে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে এলাকার কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

 

মাদারগঞ্জে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ, হুমকিতে কৃষি উৎপাদন


 

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ক্ষুদ্র জোনাইল মৌজায় ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে তিন ফসলি জমির টপ সয়েল কেটে সোহাগ ব্রিকস নামে একটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির প্রভাবশালী চক্র প্রশাসনের নজরদারি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 

কৃষকদের ভাষ্য, জমি থেকে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ঝুঁকির মুখে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, “আমাদের জমিতে সেচ দিলে কেটে নেওয়া জায়গা দিয়ে পানি নেমে যায়। ফলে চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছে। অনেকেই বাধ্য হয়ে নিজেদের জমির মাটিও বিক্রি করছেন। এতে তিন ফসলি জমি ও কৃষিপণ্যের উৎপাদন ক্রমেই কমে যাচ্ছে।”
 

এ বিষয়ে ইটভাটার প্রতিনিধি রনু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিক্রির বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 

এদিকে সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তাদের মতে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় কৃষিজমির পরিমাণ হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে।