মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারকেল ডালের রেসিপি

নারকেল ডালের রেসিপি

ডালের স্বাদ বদলাতে চাইলে রান্না করতে পারেন নারকেল ডাল। চলুন জেনে নেই নারকেল ডালের রেসিপি-

 

নারকেলে ডাল

উপকরণ: মুগডাল ১ কাপ, লবণ পরিমাণমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ। 

প্রণালি: মুগডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। লবণ ও হলুদগুঁড়া দিয়ে দিন। প্রেশার কুকারে ২টি হুইসেল তুলে নামিয়ে রাখতে হবে। 

বাগার উপকরণ: তেল আধা কাপ, শুকনা মরিচ ২–৩টি, আস্ত জিরা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, নারকেল কোরানো আধা কাপ, ঘি ১ টেবিল চামচ। 

প্রণালি: অন্য আরেকটি পাত্রে তেল দিয়ে দিন। শুকনা মরিচ, জিরার ফোড়ন দিন। আদাবাটা দিয়ে কষাতে হবে। এরপর এতে কোরানো নারকেল ভেজে নিন। ডাল ঢেলে দিন সবশেষে। ঘি দিয়ে ঢেকে রাখুন। ৫–৭ মিনিট পর পরিবেশন করুন।