মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাপলার ডাঁটা দিয়ে বড়া আর ঘন্ট রেসিপি

শাপলার ডাঁটা দিয়ে বড়া আর ঘন্ট রেসিপি

বর্ষাই শাপলার সেরা সময়। এর ডাঁটা দিয়ে বানানো যায় নানা ধরনের পদ। রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা

শাপলাডাঁটার বড়া


উপকরণ: শাপলাডাঁটা ১ আঁটি, মসুর ডাল ১ কাপ (ছোট কাপের), চালের গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, রসুনবাটা ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, জিরাগুঁড়া ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। 

প্রণালি: শাপলাডাঁটার আঁশ ছাড়িয়ে ১ ইঞ্চি আকারে কেটে নিতে হবে। মসুর ডাল অল্প সময় পানিতে ভিজিয়ে রাখুন। পাটায় এক বাটা দিয়ে তুলে নিতে হবে (বেশি মিহি করা যাবে না)। এবার শাপলাডাঁটা আর তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেশান। হালকা হাতে শাপলাডাঁটা মেশাতে হবে। প্যান বা কড়াইতে তেল গরম করে নিন। পেঁয়াজুর মতো করে ভেজে তুলে নিতে হবে। কাসুন্দি বা চিলি সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন। 


শুঁটকি শাপলাডাঁটার ঘন্ট


উপকরণ: শাপলাডাঁটা ২ আঁটি, চ্যাপা শুঁটকি ৪টি, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, একটু মোটা করে কুচি করা রসুন ১ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ। 

প্রণালি: শাপলাডাঁটার আঁশ ছাড়িয়ে ১ ইঞ্চি আকারে কেটে নিন। ধুয়ে রাখতে হবে। চ্যাপা শুঁটকি ধুয়ে পরিষ্কার করে রাখুন। চাইলে চ্যাপা শুঁটকির পরিবর্তে লইট্যা শুঁটকিও ব্যবহার করতে পারেন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিন। তাতে হলুদ, মরিচ ও ধনেগুঁড়া দিয়ে একটু কষিয়ে নিন। শুঁটকি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একদম ভেঙে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে শাপলাডাঁটা আর লবণ। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, শাপলাডাঁটা নরম না হওয়া পর্যন্ত। নরম হয়ে গেলে ডাল ঘুঁটনি বা স্ম্যাশারের সাহায্যে ঘুঁটে নিন। ফালি করা কাঁচা মরিচ আর রসুনকুচি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শুঁটকি শাপলাডাঁটার ঘন্ট।