বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩২:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড|

 

বোর্ড কর্তৃপক্ষ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে|

 

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়|

 

আদেশে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর প্রবেশপত্র ইতোমধ্যে বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে হস্তান্তর করা হয়েছে| শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের (প্রধান শিক্ষক/অধ্যক্ষ) নিজ নিজ কেন্দ্র সচিবের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে|

 

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং সম্ভাব্য জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর কমপক্ষে এক সপ্তাহ আগেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে| বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে