সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুর (২৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজাপালং ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নুর ওই ব্লকের বাসিন্দা আবু সৈয়দের ছেলে।
 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফেরার পথে নুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

তিনি আরও জানান, গত রমজানেও নুরকে কুপিয়ে আহত করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।
 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।