শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

 

মেট্রোরেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বাস্তবায়নের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 

সোমবার ডিএমটিসিএলের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির যুগ্ম সচিব খন্দকার এহতেশামুল কবির এবং এনেক্স কমিউনিকেশনসের পরিচালক শরিফ সাব্বীর।
 

অনুস্ঠানে আরও উপস্থিত ছিলেন এনেক্স কমিউনিকেশনসের চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুল আমিন, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা শাহীন সরকার, উপমহাব্যবস্থাপক (পরিচালন) আবু সাইদ মো. মবিন এবং ডিএমটিসিএলের ব্র্যান্ডিং প্রকল্পের পরামর্শক সানাউল আহমেদ। পাশাপাশি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুল ওহাব, পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেট্রোরেল রাজধানীর পরিবহন ব্যবস্থায় নতুন গতি এনেছে। যাত্রীসংখ্যা বৃদ্ধি ও সেবার মান উন্নত করতে মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং এখন একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়স ও পেশার হাজারো মানুষ মেট্রোরেলের ভেতরের বিজ্ঞাপন দেখে থাকে। ফলে ব্র্যান্ডগুলো সহজেই যাত্রীদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। নতুন এই সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের অভিজ্ঞতা আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও আধুনিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।