বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

মুরাদনগরে মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মুরাদনগর সদর ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বী’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ কাউসার (৩৮), এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের কালা চাঁন রবি দাসের ছেলে রাজু রবি দাস গোপী (৩৮)।


পরে মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।