মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নোয়াখালীতে শর্টসার্কিট থেকে আগুন: পুড়ে ছাই ১১ দোকান ও ২ বসতঘর

নোয়াখালীতে শর্টসার্কিট থেকে আগুন: পুড়ে ছাই ১১ দোকান ও ২ বসতঘর

ঢাকা প্রেস,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:-


 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 

বুধবার (২২ জানুয়ারি) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয়রা জানান, বাজারের একটি কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কাপড়, চা, কসমেটিকস, গ্যাস ও অন্যান্য দোকান।

 

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
 

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পুনর্বাসনের জন্য প্রশাসনের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।