সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড থেকে খালাস

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড থেকে খালাস

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করে মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগ এই রায় দেন।
 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত দেন।
 

এটি বাংলাদেশের বিচার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, কারণ এই প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। আজহারুল ইসলামের পক্ষে থাকা আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
 

এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুলকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়। অভিযোগগুলোর মধ্যে ছিল: ১২৫৬ জনকে গণহত্যা ও হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম, এবং অসংখ্য বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ।
 

এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। তবে ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে রিভিউ আবেদনের মাধ্যমে তিনি পুনরায় বিচার প্রক্রিয়ার সুযোগ চান এবং ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি তাকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। এই শুনানি শেষে তাকে খালাস দেওয়া হলো।