শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বড়াইগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সুরুজ আলী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের ও মো. বয়েত রেজা।

এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আলহাজ মো. সাইফুর রহমান, সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য জয়নাল আবেদিন, হালিমা খাতুন ও সাজাহান আলী প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।