মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিহত ও আহতদের তালিকা প্রকাশের দাবি : সিপিবি

নিহত ও আহতদের তালিকা প্রকাশের দাবি : সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা নিহত ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার খবর নানা মাধ্যমে এসেছে। নিহত, আহতদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের প্রকৃত অবস্থা দেশবাসী জানতে চায়।


বুধবার (২৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে নিহত ও আহতদের তালিকা প্রকাশের দাবি জানান সিপিবির শীর্ষ এই দুই নেতা।
 

 

বিবৃতিতে নেতারা বলেন, এই আন্দোলনে জীবন দানকারীদের দেশবাসী ভুলবে না। তাদের সংগ্রামের অনুপ্রেরণায় নিজেদের অধিকার আদায়, সরকারের পদত্যাগ, চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে হবে।

 

একদিকে আয় কমে যাওয়া আর অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন সিপিবির নেতারা। তারা বলেন, দুর্নীতি-লুটপাটকারীদের ভয়াবহ চিত্র, পাচারের টাকা ও ব্যাংক ডাকাত-ঋণখেলাপিদের খবর প্রকাশিত হতে থাকলেও তা চাপা পড়ে যাচ্ছে। গ্রাম শহরের শ্রমজীবী মেহনতি মানুষের  খবর গুরুত্ব পাচ্ছে না। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করা হয়নি। প্রচার মাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা চলছে।