সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ, জাকির হোসেন গালিব, আজ রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
 

দুদকের পক্ষে উপকারি পরিচালক মুস্তাফিজুর রহমান আদালতে এ আবেদন করেন। আবেদনটির মধ্যে উল্লেখ করা হয় যে, এস এম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে অন্যান্যদের সঙ্গে মিলে শেয়ার বাজার কারসাজি এবং অন্যান্য অপরাধের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন এবং মানি লন্ডারিং করেছেন। এমনকি তার বিদেশ গমনের প্রচেষ্টার তথ্যও পাওয়া গেছে। তাই, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আবেদন করা হয়।