শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফতুল্লা থানার নবাগত ওসির সঙ্গে বিট পুলিশিং সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমানের মতবিনিময়

ফতুল্লা থানার নবাগত ওসির সঙ্গে বিট পুলিশিং সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমানের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সঙ্গে মতবিনিময় করেছেন ফতুল্লা থানাধীন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিট পুলিশিংয়ের সভাপতি, ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ এবং হৃদয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তৈয়বুর রহমান।
 

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার লালখাঁ এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি ফতুল্লা থানায় উপস্থিত হয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
 

মতবিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে একে অপরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 

এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, আমির হোসেন, ফারুক মাতবর, আহমেদ, কামাল, রবিন, কাদের, মাসুম, জুয়েল, বিল্লাল, ইমরান, রুহুলসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।