সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রাজনৈতিক অঙ্গন পরিষ্কার করতে ও টাকার খেলা বন্ধ করার আহ্বান: বদিউল আলম

রাজনৈতিক অঙ্গন পরিষ্কার করতে ও টাকার খেলা বন্ধ করার আহ্বান: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনা না গেলে আবারও স্বৈরাচারের পদ্ধতি ফিরে আসতে পারে। তিনি জানান, সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।
 

শনিবার (১ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
 

এসময় সুজন সংগঠনকে বিদেশি তহবিল গ্রহণের অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, "সুজন কোনো বিদেশি তহবিল গ্রহণ করেনি। এটি ব্যক্তিদের সহায়তায় পরিচালিত হয় এবং এটি কোনো নিবন্ধিত সংগঠন নয়, তাই বিদেশি তহবিল গ্রহণের সুযোগ নেই।"
 

বদিউল আলম মজুমদার আরও বলেন, "যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন, সেই পদ্ধতির সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও সুন্দর করতে হলে রাজনৈতিক অঙ্গন পরিষ্কার করতে হবে।" তিনি বলেন, "রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার করতে, টাকার খেলা বন্ধ করতে হবে এবং এসব ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। যদি এসব জায়গায় পরিবর্তন না আনা যায়, তাহলে আবারও স্বৈরাচারী পদ্ধতি আসবে।"
 

তিনি আরও যোগ করেন, "রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। এসব সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য এসব সংস্কার বাস্তবায়ন করা জরুরি।"