বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফ্যামিলি কার্ড প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না

ফ্যামিলি কার্ড প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড প্রদানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতির সুযোগ থাকবে না। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে স্কোরিং পদ্ধতি এবং আইবাস ব্যবস্থার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করা হচ্ছে।

শনিবার এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দল-মত নির্বিশেষে শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে সুবিধাভোগীদের নির্বাচন করা হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে অতিরিক্ত ঋণের বোঝা বাড়বে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি কিছু মেগা প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধির মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল বলেও তিনি দাবি করেন।

বর্তমান সরকার অপ্রয়োজনীয় বড় প্রকল্পের পরিবর্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক প্রকল্প গ্রহণ করবে বলেও জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।