সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা প্রশংসনীয়, তবে ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি — জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ নজরুল ইসলাম

আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা প্রশংসনীয়, তবে ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি — জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ নজরুল ইসলাম

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ-


 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের পুলিশ ও সিভিল প্রশাসন যে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তা প্রশংসার যোগ্য।
 

তিনি বলেন, “চট্টগ্রাম নগরীতে মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থার বিশৃঙ্খলার কারণে নাগরিকদের মূল্যবান কর্মঘণ্টা অপচয় হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”
 

এসময় তিনি আসন্ন চাকসু নির্বাচনের সফলতা কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
 

বৃহস্পতিবার রাতে দেওয়ান বাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে (বিআইএ) আয়োজিত জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

বৈঠকে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
 

এ সময় আরও উপস্থিত ছিলেন—
অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস; নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক; ডা. ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, আবুহেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজ ও মাহমুদুল আলম প্রমুখ।