সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ১৪৩ কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ১৪৩ কোটি টাকা

বছরের শেষ সপ্তাহে ইতিবাচক ছিল শেয়ারবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা। তবে আলোচ্য সময়ে বাজার একদিন বন্ধ থাকায় লেনদেন কমেছে। 

বরাবরের মতো লেনদেনে এগিয়ে ছিল দুর্বল কোম্পানি। যে ১০টি কোম্পানির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার মধ্যে পাঁচটিই বি ক্যাটাগরির এবং দুটি কোম্পানি নামসর্বস্ব। 

গত সপ্তাহে চারদিনে ডিএসইতে ২ হাজার ১১৬ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৫০৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে পাঁচদিনে ২ হাজার ৯২৭ কোটি টাকা লেনদেন হয়েছিল। 

প্রতিদিন গড়ে ৫৮৫ কোটি টাকা হয়েছিল। সে হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৯১১ টাকা। শতকরা হিসাবে যা ৩১ দশমিক ১৩ শতাংশ। 

আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে নেমে এসেছে। 

ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে নেমে এসেছে। 

গত সপ্তাহে ৪০৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১১টি কোম্পানির শেয়ারের দাম। শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে ৭ লাখ ৮০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।