মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জ্বরের পর মুখের অরুচিভাব কাটানোর উপায়

জ্বরের পর মুখের অরুচিভাব কাটানোর উপায়

জ্বরের পর অধিকাংশ সময়ে মুখে তিতকুটে ভাব থাকে৷ এই তিতকুটে ভাব বেশ যন্ত্রণাদায়ক। খাবার রুচি নষ্ট করে দেয়। সমস্যা নিবারণের ক্ষেত্রে তাহলে উপায় কি? কয়েকটি উপায় আছে। 

লবণ পানি দিয়ে কুলি করা
কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করলে মুখের তিতকুটে ভাব অবশ্যই দূর হবে। 

টমেটো স্যুপ
জ্বরের পর ঝাল ঝাল খাবারই প্রথমে না খেয়ে টমেটো স্যুপ খান। ২৪ ঘণ্টার মধ্যে দুই কাপ স্যুপ খেলে মুখের তিক্ততা কমে যায়।

অ্যালোভেরা
নানা কাজে ব্যবহার করা যায় অ্যালোভেরা। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় তিক্তভাব দূর করতেও এটি ব্যবহার করা যায়। 

মধু
জ্বরের পর মুখ তিতা হয়ে আছে। এক চামচ মধুর সঙ্গে অর্ধেক পরিমাণ লেবুর রস মেশান। এই মিশ্রণে গরম পানি মিশিয়ে চায়ের মত পান করুন। 

তুলসী পাতা
জ্বরের পর তুলসী পাতা খাওয়ার একাধিক সুবিধা রয়েছে। এমনিতেও চিবিয়ে খেতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় পাতা পানিতে দিয়ে ফুটিয়ে নিন। পানির রঙ বদলালে ছেঁকে নিন। তুলসী পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিওক্সিডেন্ট সর্দি, কাশি জ্বরের পাশাপাশি গলাব্যথাও দূর করে।