বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়

কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়

কিছু রাজনৈতিক শক্তি আছে, যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই।

 

রোববার সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


 
এলজিআরডি মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক শক্তি আছে, যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই।


  
এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।


 
জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে।


  
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে এমনটি বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বার বার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।