শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:



চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয় দিবসটি।


 

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন


 

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ডের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন — ছবি ২


 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়া সভার সভাপতিত্ব করেন এবং আবু জাফর মোঃ ছাদেক সভার পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী, সহ-সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী এবং সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক।

 

সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন — ছবি ৩


 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।