সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুদানে ড্রোন হামলা, নিহত ১০

সুদানে ড্রোন হামলা, নিহত ১০

রবিবার সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছে। তবে এ হামলার জন্য কে দায়ি তা জানা যায়নি।

 

সুদানজুড়ে সাহায্য সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক দলের মধ্যে একটি ‘নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল’ শনিবার আরএসএফ-নিয়ন্ত্রিত শহর মালহার আল-হারা বাজারে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কাউন্সিল কারা এই হামলা চালিয়েছে, তা সনাক্ত করতে পারেনি।

 

হামলায় দোকানগুলোতে আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে।

দেশটির অন্যান্য স্থানেও লড়াই তীব্র হয়েছে। এ ঘটনায় দক্ষিণের অবরুদ্ধ দুর্ভিক্ষপীড়িত শহর কাদুগলি থেকে সাহায্য কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

 

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস সংঘাতে জড়িয়ে পড়েছে।

 

কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এই সংঘর্ষে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুদানে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট দেখা দিয়েছে। সুদানের সেনাবাহিনী বা আরএসএফের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

 

যুদ্ধের বর্তমান কেন্দ্রবিন্দু এখন দক্ষিণ কর্ডোফান এবং রাজ্যের রাজধানী কাদুগলি এবং সেখানে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সেখানে গত সপ্তাহে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত শহর থেকে পালানোর চেষ্টা করার সময় একটি ড্রোন হামলায় আটজন নিহত হন।

 

কাদুগলিতে কর্মরত একটি মানবিক সংস্থার একটি সূত্র রবিবার এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে মানবিক গোষ্ঠীগুলো তাদের সমস্ত কর্মীকে সরিয়ে নিয়েছে। জাতিসংঘের কাদুগলি থেকে তাদের সরবরাহ কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের পরে এই স্থানান্তর শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, কর্মীরা কোথায় গেছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।