সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ৩৯

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ৩৯

অনলাইন ডেস্ক:-

 

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলের উইউনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে শনিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ।
 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিকে যাচ্ছিল দুটি বাস। হঠাৎ সামনে থাকা বাসটি দিক পরিবর্তন করলে পেছনের বাসটি সজোরে ধাক্কা দেয়, ফলে দুর্ঘটনাটি ঘটে।
 

পোতোসির ডিপার্টমেন্টাল পুলিশ কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, আহত ৩৯ জনকে উইউনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। এক বাসের ধাক্কায় অন্যটি উল্টে গেলে, পরে একটি ক্রেন ব্যবহার করে সেটিকে সোজা করা হয় এবং বাসগুলোর ভেতর থেকে মৃতদেহ সরিয়ে নেওয়া হয়।
 

পুলিশ হতাহতদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।
 

বলিভিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে ঢুকে পড়লে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।