মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্রাশের মিল থাকতে হবে দাঁতের সঙ্গে

ব্রাশের মিল থাকতে হবে দাঁতের সঙ্গে

দাঁত ভালো রাখতে দাঁতের সঙ্গে ব্রাশের মিল থাকা জরুরি। তা না হলে দাঁত ঠিকমত পরিষ্কার হয় না। ফলে দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দাঁত সুস্থ রাখতে ব্রাশ ও দাঁতের পরিমাপ সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার প্রহেলিকা হাসান।


*ব্রাশের রোয়াগুলিকে ব্রিসলস বলে। এই ব্রিসলস নরম হলে দাঁত ও মাড়ি দুইয়ের জন্যই ভালো। এতে দাঁতের এনামেল সহজে উঠে যায় না।

*মাঝারি ব্রিসলস খুব শক্ত হয় না আবার খুব নরমও হয় না। এ ধরনের ব্রাশ ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা সহজে পরিষ্কার হয়। দাঁত মাজার জন্য এই ধরনের ব্রাশ ভালো।

*শক্ত ব্রিসলস দাঁতের ফাঁকে জমে থাকা কঠিন ময়লা সহজেই তুলে দেয়। এই ব্রাশ ব্যবহার করলে দাঁতের ফাঁকে খাবার জমে থাকার আশঙ্কা থাকে না। তবে এতে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। যাদের দাঁত সংবেদনশীল, তাদের এই ব্রাশ ব্যবহার না করাই ভালো।  

*ব্রিসলস ক্রিস ক্রস করে সাজানো ব্রাশ দাঁতের যেকোনো জায়গায় থাকা খাবারের কণা বেরিয়ে আনতে পারে। এতে দাঁতে কণা জমে থাকার আশঙ্কা নেই।