শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকার মাদক ও ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকার মাদক ও ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ


 

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকার মাদক ও ভারতীয় সিগারেট জব্দ, আটক ১


 

কুমিল্লার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা।
 

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি এলাকার কটকবাজার পোস্টে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভূখণ্ডের পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকা থেকে বিজিবির টহল দল বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও ভারতীয় সিগারেট জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন চোরাকারবারিকে আটক করা হয়।
 

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।