মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২নং ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।


প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম চাইনিজ। বিএনপি নেতা হাবিবুর রহমান শেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল হক বুলু, পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান ও সদস্য সচিব এএইচএমএম জামাল বাচ্চু।


অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম।