সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি: যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি: যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

ঢাকা প্রেসঃ
নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে। নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত শুক্রবার প্রকাশ করেছে কলেজটি। ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে ২৫ মে রাত ১২টা ১ মিনিট (২৬ মে) থেকে।

বিজ্ঞান বিভাগ: জিপিএ-৫ (বাংলা ও ইংরেজি মাধ্যম উভয়), উচ্চতর গণিতে অবশ্যই উত্তীর্ণ।
মানবিক বিভাগ: জিপিএ-৩।
ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪।

বিভাগ পরিবর্তন:

  • বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা: জিপিএ-৪.৫০
  • বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা থেকে মানবিক: জিপিএ-৩.৫০

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • ও লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
  • অনলাইনে আবেদন করতে হবে নটর ডেম কলেজের ওয়েবসাইট (https://ndc.edu.bd/) এর মাধ্যমে।
  • আবেদনের তারিখ: ২৬ মে (রাত ১২:০১) থেকে ৩০ মে (বিকেল ৫টা)।
  • আবেদন ফি: ৪০০ টাকা (বিকাশের মাধ্যমে)।
  • লিখিত পরীক্ষা: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী।
  • বিভাগ অনুসারে নির্ধারিত বিষয়ে পরীক্ষা।
  • ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মিশনারি পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলগুলোকে বিবেচনা করা হবে।

তথ্যের জন্য:

  • নটর ডেম কলেজের ওয়েবসাইট: https://ndc.edu.bd/
  • ভর্তি বিজ্ঞপ্তি: https://www.prothomalo.com/education/admission/b83e09yatw