সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ১

অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ধান ক্ষেত থেকে বেলাল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় রংপুর থেকে অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
 

সোমবার বিকেল ৫টার দিকে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে।
 

এর আগে, গত শনিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার রাস্তার পাশে ধান ক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।
 

পুলিশ জানায়, গ্রেফতার জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
 

এ ব্যাপারে নাগেশ্বরী থানা পুলিশের ওসি রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে, তাদেরকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।