সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন ইউএনও’র

মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন ইউএনও’র

মুরাদনগর প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে আকস্মিকভাবে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি চাপিতলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়েও উপস্থিত হন।
 

পরিদর্শনের সময় ইউএনও ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও বিদ্যালয় জীবনের খোঁজখবর নেন। তিনি প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যাওয়ার নির্দেশ দেন। এছাড়া প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
 

ইউএনও শিক্ষার্থীদের উপস্থিতি ও ঝড়ে পড়া বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি ভাগাভাগি করার পরামর্শ দেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।