বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইতিহাস গড়ার পথে এরদোয়ান?

ইতিহাস গড়ার পথে এরদোয়ান?

তুরস্কের প্রেসিডেন্ট পদে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমনই আভাস দিচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদসংস্থাটি জানিয়েছ, ইতোমধ্যে ৭১ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। তাতে এগিয়ে আছেন এরদোয়ান। 

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ দশমিক ৪৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫৪ দশমিক ৩৭ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৬৩ শতাংশ ভোট। 

আনাদোলু এজেন্সির বেসরকারি ফলাফল সঠিক হলে টানা ২০ বছরে ক্ষমতায় থাকা এরদোয়ান তার ক্ষমতা আরও দীর্ঘায়িত করছেন। অন্যদিকে এই প্রথমবারের মতো দেশটির প্রাইভেট সংবাদ সংস্থা আঙ্কা বেসরকারি ফলাফলে এরদোয়ানের এগিয়ে থাকার কথা জানালো।