শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি হত্যা মামলার আসামি আরিফ ডাকাত গ্রেপ্তার

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি হত্যা মামলার আসামি আরিফ ডাকাত গ্রেপ্তার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আরিফ (৩২) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।


 

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি হত্যা মামলার আসামি আরিফ ডাকাত গ্রেপ্তার


 

রোববার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মনির হোসেনের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর–ইলয়টগঞ্জ সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে বোড়ারচর এলাকায় রাস্তার পাশে ঝোপের আড়ালে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে আরিফকে আটক করা সম্ভব হয়। তবে তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।
 

অভিযানকালে আরিফের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি শাবল এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
 

মুরাদনগর থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বে তিনটি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলা অন্তর্ভুক্ত।
 

এ বিষয়ে ওসি হাসান জামিল খান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চোর, ডাকাত, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।