সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি,বিপুল পরিমান বিদেশি মদ ও পিকআপ ভ্যান সহ মাদাক কারবারী আটক ০১

ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি,বিপুল পরিমান বিদেশি মদ ও পিকআপ ভ্যান সহ মাদাক কারবারী আটক ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি পিকআপ ভ্যান‘সহ ০১ মাদক কারবারি‘কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ পিকআপ ভর্তি বিদেশী মদের চালান শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক  নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি আভিযানিক দল আজ ২৪ ফেব্রুয়ারী সকাল ০৭:৩০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা হতে শেরপুর বাইপাস রোডের উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ ইয়াছিন (২৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সমুসচুড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর‘কে ২৫৩ বোতল বিদেশী মদ‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৫৫ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ২০,৭০,০০০/- (বিশ লক্ষ সত্তর হাজার) টাকা।
 

উক্ত বিষয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।