সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে প্রবাসীর ঘরের তালা ভেঙে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

মাদারগঞ্জে প্রবাসীর ঘরের তালা ভেঙে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বসতঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও টিনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রুমা আক্তার তাঁর সৎ শাশুড়ি আমেনা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
 

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বড় ভাংবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রুমা আক্তারের স্বামী স্মরণ আলী দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। স্বামী প্রবাসে থাকায় রুমা আক্তার অধিকাংশ সময় তাঁর বাবার বাড়িতে অবস্থান করেন।
 

রুমা আক্তারের অভিযোগ, ঘটনার সময় তিনি তাঁর জেঠাশ্বশুরের বাড়িতে ছিলেন। এ সুযোগে আমেনা বেগম ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য তাঁদের বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যান।
 

রুমা আক্তার বলেন, জমিজমা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই তাঁর অনুপস্থিতিতে বসতঘরে ঢুকে মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাপ্পি বেগম। তাঁর দাবি, যে ঘর থেকে মালামাল নেওয়ার অভিযোগ করা হয়েছে, সেটি তাঁদের মালিকানাধীন।
 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।