রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

এবার রাষ্ট্রপতির ফোন, নুরকে দিলেন আশ্বাস

এবার রাষ্ট্রপতির ফোন, নুরকে দিলেন আশ্বাস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
 

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান তিনি।
 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফোনে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নুরের দ্রুত সুস্থতা কামনা করে তার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন।
 

এর আগে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
 

এদিকে রোববার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত রয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। তিনি আরও জানান, নুরের সিটিস্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে। যদিও তিনি কিছুটা মানসিক ট্রমায় আছেন, চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে সব ধরনের চিকিৎসা চলছে।
 

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।