রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বাসার সামনে সতর্ক অবস্থানে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
 

শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে তার বাসার সামনে মোতায়েন করা হয় পুলিশ সদস্যদের। দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।
 

এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত অবধি কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় পুলিশ ও সেনা সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও কয়েকজন।
 

এই ঘটনার পর শনিবার বিকেলে বিএনএস সেন্টারে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তোলা হয়।
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায়ই জি এম কাদেরের বাসার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।