সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বিপ্লবসহ দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিপ্লবসহ দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা প্রেস নিউজ

 

ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির আরেক যুগ্ম কর্মকর্তা (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিনা অনুমতিতে গত ছয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের ঘোষণা দেয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি, রাষ্ট্রপতির আদেশক্রমে।
 

প্রজ্ঞাপনে জানানো হয়, বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসান গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাই তাদের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২ (চ) বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

এছাড়া, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জে এবং মেহেদি হাসান সিলেট রেঞ্জে সংযুক্ত থাকবেন। তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।
 

বিপ্লব কুমার সরকার ২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের চাকরিতে তিনি দীর্ঘসময় দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে, ২০১১ সালে বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের ওপর পুলিশের পিটুনির ঘটনায় তিনি এবং তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদ নেতৃত্ব দেন। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তাদের প্রভাব পুলিশ বিভাগে আরও বিস্তৃত হয়। ৩১ জুলাই, আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে বিপ্লব কুমার সরকারকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছিল।