রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত দাবি মির্জা ফখরুলের

নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত দাবি মির্জা ফখরুলের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে নিন্দা জানিয়ে আইনানুগ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
 

বিবৃতিতে ফখরুল বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
 

তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে জানান, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
 

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে ফখরুল আরও বলেন, “আমরা অত্যন্ত সংবেদনশীল এক গণতান্ত্রিক উত্তরণের সময় পার করছি, যার প্রথম ধাপ জাতীয় নির্বাচন। আজকের মতো অস্থিতিশীলতার ঘটনা যেন আর না ঘটে, সেটি আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।”
 

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এবং এর মিত্র গণতান্ত্রিক শক্তিগুলোর অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা অবশ্যই বিজয়ী হতে হবে। দেশকে বেআইনি মবের শাসন ও চলমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।
 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের অগ্রগতি চাইলে আমাদের মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়তে হবে।”
 

তিনি আরও যোগ করেন, “কেবলমাত্র গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়ন, সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। আর এভাবেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।”