শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

হ্যালো bdnews24.com-এর উদ্যোগে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন বাজার ফান্ড সম্মেলন কক্ষে ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
 

উদ্বোধনী অনুষ্ঠানে রুমানা আক্তার বলেন, “বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ। মোবাইল ব্যবহারে আমরা অনেক সময় আসক্ত হয়ে পড়ি, তবে এর সদ্ব্যবহার করলে সৃজনশীল কিছু অর্জন সম্ভব। মোবাইলের মাধ্যমে আবৃত্তি, কবিতা, বক্তৃতা কৌশল শিখে শিক্ষার্থীরা নিজের দক্ষতা বাড়াতে পারে। এই দুই দিনব্যাপী কর্মশালার মাধ্যমে তোমরা আশেপাশের অনিয়ম বা সমস্যাগুলো লক্ষ্য করে তা প্রতিবেদন আকারে হ্যালো bdnews24.com-এ প্রকাশ করতে পারবে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে। এছাড়াও তোমরা এই প্রশিক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে যে ভবিষ্যতে সাংবাদিক, ডাক্তার, শিক্ষক বা ইঞ্জিনিয়ার হওয়া তোমাদের জন্য উপযুক্ত।”
 

অনুষ্ঠানে bdnews24.com-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক সঞ্চালনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং bdnews24.com-এর আন্তর্জাতিক বিভাগের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।