বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪ শিশুকে জীবিত উদ্ধার ১৭ দিন পর বিমান দুর্ঘটনার

৪ শিশুকে জীবিত উদ্ধার ১৭ দিন পর বিমান দুর্ঘটনার

কলম্বিয়ার কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়া শিশুদের খোঁজার জন্য তারা স্নিফার কুকুরসহ ১০০ সেনা সদস্যকে মোতায়েন করে। তারা ১৭ দিন আগে একটি বিমান দূর্ঘটনায় আমাজন জঙ্গলে নিখোঁজ হয়েছিল। এছাড়া, এই দূর্ঘটনায় তিনজন নিহত হয়। 

তাদের নিয়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর চার শিশুকে জীবিত পাওয়া গেছে বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার এক টুইট বার্তায় বলেন, সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পরে শিশুদের খুঁজে পাওয়া গেছে। দেশের জন্য এটি আনন্দের। 


এর আগে বুধবার, কলম্বিয়ার সশস্ত্র বাহিনী বলেছিল যে উদ্ধারকারীরা লাঠি ও ডালপালা দিয়ে তৈরি করা একটি আশ্রয়কেন্দ্রের খোঁজ পায়, ফলে তারা বুঝতে পারে সেখান এখনো জীবিত ব্যক্তি আছে। এরপর তারা অনুসন্ধানের প্রচেষ্টা জোরদার করে।  

তবে কলম্বিয়ার সামরিক বাহিনী থেকে শিশুদের খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।


কলম্বিয়ার এল এসপেক্টেডর নিউজ আউটলেট পরে রিপোর্ট করেছে যে সামরিক বাহিনী শিশুদের খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি, যদিও একটি সরকারি সংস্থার দ্বারা যোগাযোগ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

সশস্ত্র বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়  জঙ্গলের মেঝেতে গাছের পাতার মধ্যে কাঁচি এবং একটি চুলের ক্লিপ । এর আগে, একটি শিশুর পানির বোতল এবং অর্ধ-খাওয়া ফল পাওয়া গিয়েছিল।

উদ্ধারকারীরা জানায়  চারটি শিশুর মধ্যে যথাক্রমে তেরো, নয়, চার এবং এগারো মাস বয়সী শিশু রয়েছে। তারা দুর্ঘটনার পর  দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল।