বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২১:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬ এর উদ্বোধন বান্দরবানে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬ এর উদ্বোধন বান্দরবানে

বান্দরবান প্রতিনিধি :


বান্দরবানে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬ (কর্ণফুলী অঞ্চল)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা।

 

এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সার্বিক সহযোগিতায় রয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং ব্যবস্থাপনায় রয়েছে বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

 

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের উদীয়মান ফুটবলারদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা তরুণদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতের জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে সহায়ক হবে।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তরুণ ফুটবল প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।