সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রোজায় মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি

রোজায় মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রমজান মাসে মেট্রোরেল স্টেশন ও ট্রেনে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি দিয়েছে।
 

২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রমজান মাসে মেট্রোরেলের চলাচল সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করা হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার সময় মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় যাত্রীদের জন্য ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহনের অনুমতি থাকবে। তবে পানি যাতে পড়ে না যায়, সেজন্য যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির হওয়ার গেটের ডাস্টবিনে ফেলতে হবে। মেট্রোরেল ও স্টেশন এলাকায় খাবার গ্রহণ করার অনুমতি নেই। এই বিধি মেনে চলতে সকল যাত্রীকে সতর্ক করা হয়েছে।
 

রমজান মাসে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যাবে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
 

ডিএমটিসিএল জানিয়েছে, এই সময়সূচি রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে।