শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামে গলাকাটা নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কুড়িগ্রামে গলাকাটা নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কুড়িগ্রাম প্রতিনিধি


 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিলা মহিমা বেগম, তিন সন্তানের জননী। এ ঘটনায় তার স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সোমবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে মহিমা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন।
 

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও প্রকাশ্য বিরোধ ছিল না। দম্পতি একসঙ্গে মাছের ব্যবসা করতেন।
 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন স্বামীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।