বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম ‘যমুনা’য় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু এবং যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম আবেদ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসাইন হৃদয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, নারীরা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এখনও বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন। এসব বৈষম্য চিহ্নিত করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এ দিবসের মূল লক্ষ্য।