বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে জনবল সংকট দূর করতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের সব হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দশজন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হবে।

ধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ও চীনের যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, দেশে হামের টিকার ছয় মাসের মজুত রয়েছে এবং পরবর্তী ছয় মাস পর্যন্ত এই টিকা সরবরাহে কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত মজুত থাকায় তিনি এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

এদিকে চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।